সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ছুরি দিয়ে হামলা, আহত ৫

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে, পশ্চিম অকল্যান্ডে একটি সুপারমার্কেটে ঢুকে ছুরি দিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। পরে হামলাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ান, রয়টার্সের।

পুলিশ জানায়, ঘটনাটি এখনও চলমান। তবে তারা জানায়, এক ব্যক্তি একটি নিউ লিন সুপারমার্কেটে ঢুকে কয়েকজনকে আহত করেছে। পরে পুলিশ তাকে খুঁজে বের করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজিল্যান্ডে কোনও ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা খুবই বিরল। নিউজিল্যান্ডের সরকারি হিসাব অনুযায়ী, ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটিতে এ ধরনের গুলির ঘটনায় মৃত্যুর সংখ্যা প্রায় ৩.৫ শতাংশ।

ওই ব্যক্তির হাতে কোনও বন্দুক ছিল কিনা তা এখনও নিশ্চিত করেনি পুলিশ। বিশ্বের অন্য দেশের তুলনায় নিউজিল্যান্ডে বন্দুক ঘটিত অপরাধ খুবই কম। ২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার পর সরকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইন কঠোর করলেও দেশটিতে এ ধরনের ঘটনা বাড়ছে।