সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সাভারে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ১

জেলা প্রতিনিধি, সাভার:

সাভারে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় উপস্থিতি টের পেয়ে আরও তিন মাদক কারবারি পালিয়ে যায়। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভারের আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশিদ।

এর আগে, রোববার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে সাভার মডেল থানার আমিনবাজার বিনোদবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. নাজমুল হোসেন (৩০) ঢাকার সাভারের আমিনবাজার বিনোদবাড়ী (মোল্লাপাড়া) এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

এছাড়া পলাতক আসামীরা হলেন- ঢাকার সাভারের আমিনবাজার ধোবারই এলাকার মৃত জুল হোসেনের ছেলে মো. আবু বকর ওরফে বাক্কা (২৭), আমিনবাজারের পাচগাচিয়া এলাকার মৃত হামদু হুজুরের ছেলে মো. সাঈদ (৩৬) এবং আমিনবাজারের বেগুনবাড়ী এলাকার শ্রী রিপনের ছেলে পল্লব (২৮)।

আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশিদ জানান, রোববার রাত ৯টার দিকে সাভার মডেল থানার আমিনবাজার বিনোদবাড়ী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ও ফেনসিডিল ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চার মাদক কারবারি পালানোর চেষ্টাকালে নাজমুল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করা হয় এবং অপর তিন ব্যক্তি সুকৌশলে পালিয়ে যায়। আটক নাজমুলের দেহ তল্লাশি চালিয়ে ১৫১ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক নাজমুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।