সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ধর্মঘট করবে শেভরন গ্যাস কোম্পানির কর্মীরা

অনলাইন ডেস্ক :

বিশ্বের অন্যতম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শেভরন কোম্পানীর প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে ধারাবাহিক ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছে শ্রমিকরা। সংস্থাটি মঙ্গলবার (২৯ আগষ্ট) বলেছে, বৈশ্বিক শক্তির বাজারগুলোকে অস্বস্তি করার একটি পদক্ষেপ চলছে। প্রাকৃতিক গ্যাস উৎপাদনের অন্যতম প্রধান আন্তর্জাতিক কেন্দ্র শেভরনকে আগামী মঙ্গলবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গর্গন ও হুইটস্টোন স্থাপনাগুলোতে ধর্মঘট শুরুর আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি বলেছে, স্থাপনাগুলোতে বিঘœ ঘটলে নিরাপদ এবং নির্ভরযোগ্য ক্রিয়াকলাপ বজায় রাখার জন্য পদক্ষেপ নেয়া যাবে।

সংস্থাটি একটি বিবৃতিতে এএফপিকে জানিয়েছে, ‘আমরা দর কষাকষি প্রক্রিয়ার মাধ্যমে কাজ চালিয়ে যাব, কারণ আমরা কর্মচারী এবং কোম্পানি উভয়ের স্বার্থ রক্ষার করবে এমন ফলাফল খুঁজছি। এদিকে ইউনিয়নবদ্ধ কর্মীবাহিনীর প্রতিনিধিত্ব করে অফশোর অ্যালায়েন্স,বলেছে যে ‘শেভরন আমাদের দর কষাকষির দাবিতে সম্মত না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রতি সপ্তাহে বাড়বে।’ প্রায় পাঁচ শ’ জন কর্মী অংশগ্রহণ করবে। উডসাইডের মালিকানাধীন অফশোর গ্যাস প্ল্যাটফর্মগুলোতে কর্মীদের পদক্ষেপের হুমকির পরিপ্রেক্ষিতে এই মাসের শুরুতে ইউরোপ জুড়ে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। সূত্র : বাসস/এএফপি