সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের প্রথম নারীপ্রধান

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের প্রথম নারী হিসেবে চার্জ ডি’ অ্যাফেয়ার্স বা প্রধান হচ্ছেন গীতিকা শ্রীবাস্তব। বর্তমানে ইন্দো-প্যাসিফিক বিষয়ক যুগ্ম সচিব পদে রয়েছেন গীতিকা শ্রীবাস্তব। ২০১৯ সালের আগস্ট থেকেই পাকিস্তানে অবস্থিত ভারতের হাইকমিশনে কোনো হাইকমিশনার নেই। তাই হাইকমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন চার্জ ডি’ অ্যাফেয়ার্স’। এ পদে থাকা ব্যক্তি একজন কূটনীতিক, যিনি রাষ্ট্রদূত বা হাইকমিশনারের অনুপস্থিতিতে অস্থায়ীভাবে একটি বিদেশি দেশে কূটনৈতিক মিশনের প্রধান হন।

শ্রীবাস্তব ২০০৫ সালে ভারতীয় ফরেন সার্ভিস অফিসার পদে নিযুক্ত ছিলেন। তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত চীনে ভারতীয় হাইকমিশনে কাজ করেছেন। এ ছাড়া কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত মহাসাগর অঞ্চল বিভাগের পরিচালক ছিলেন। বর্তমান চার্জ ডি’ অ্যাফেয়ার্স ড. এম সুরেশ কুমার নয়াদিল্লিতে ফিরে এলে শ্রীবাস্তব ইসলামাবাদ যাবেন। সূত্র : ইন্ডিয়া টাইমস