সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বেনাপোল সীমান্তে ৪ স্বর্ণের বার জব্দ, আটক ৩

যশোরের বেনাপোল বন্দর থানার দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণ পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছেন গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বলে দাবি বিজিবি সদস্যদের।

বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে আটকের সময় তাদের কাছ খেকে একটি এলিয়ন কারও জব্দ করা হয়।

আটক তিনজন হলেন- ঝিনাইদহের কালীগঞ্জের পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩), যশোর সদরের বাগডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) এবং যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১)।

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, বুধবার সকালে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয় এবং তিন পাচারকারীকে আটক করা হয়। জব্দ চারটি সোনার বারের ওজন ২ কেজি ৯৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় দুই কোটি ৬৫ লাখ টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে আটক তিনজন পাচারকারীর নামে বেনাপোল বন্দর থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে।

—-ইউএনবি