সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ইউক্রেনে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

অনলাইন ডেস্ক :

সম্প্রতি রুশ অভিযানে ইউক্রেনের দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হন। গত বুধবার ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। সামাজিক যোগযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর দুটি এমআই-৮ হেলিকপ্টার গত মঙ্গলবার রাশিয়া নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে অভিযানে অংশ নেয়। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ভেতরে থাকা ছয়জনের সবাই নিহত হন।

তবে হেলিকপ্টার দুটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাখমুতের পাশে ক্রামাতোর্স্কের কাছে হেলিকপ্টার দুটি পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় সংশ্লিষ্টরা। ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভেন রাকিতা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা সবাই সামরিক কর্মকর্তা ছিলেন, কিন্তু নিরাপত্তার স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।