সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কানাডার রাস্তায় ৫০ লাখ মৌমাছি!

অনলাইন ডেস্ক :

কানাডায় খামারের কর্মীদের গাফিলতির কারণে ট্রাক থেকে ৫০ লাখ মৌমাছি ছড়িয়ে পড়েছে রাস্তায়। ঘটনা যেমন মজার, তেমন ভয়ংকরও। মৌমাছিগুলোকে মৌচাকে রেখে শীতকালীন স্থানে স্থানান্তরের সময় ঘটে এই অনাকাক্সিক্ষত দুর্ঘটনা। পুলিশের কাছ থেকে এমন ঘটনার খবর পেয়েই ঘুম ভাঙে মৌমাছি চাষি মাইকেল বারবারের। মৌমাছিদের বাগে আনতে পুলিশ তার সাহায্য চায়। তাকে জানানো হয়, একটি ট্রাক থেকে ৫০ লাখ মৌমাছি পড়ে গেছে। খবর পেয়ে কাজে লেগে পড়েন উদ্ধারকারীরা। খামার থেকে মৌমাছিগুলো পরিবহনের সময় স্ট্র্যাপগুলো আলগা হয়ে যায়। ফলে সহজেই ট্রাক থেকে বেরিয়ে পড়ে মৌমাছিগুলো।

সাথে সাথে চারদিকে ছড়িয়ে পড়ে তারা। পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে খামারের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে মৌমাছিগুলোকে খুব রাগান্বিত ও বিভ্রান্ত অবস্থায় দেখতে পায়। মাইকেল জানান ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান, ক্রুদ্ধ মেঘের মতো করে এক ঝাঁক মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। তারা যেমন ক্ষুব্ধ, তেমন সন্দিগ্ধ এবং আশ্রয়হারা।

জানা যায়, মৌমাছিসহ মৌচাক ট্রাকের পেছনে করে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় কানাডার অন্টারিওর বার্লিংটনে দুর্ঘটনাটি ঘটেছিল। মাইকেল জানান, ১১ বছরের কর্মজীবনে তিনি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি। মাইকেলের মতে, এটা ছিল অন্যরকম অভিজ্ঞতা। তিনি আর কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চান না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে ওই ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। সেই সাথে ওই স্থান দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় চালকদের জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।