সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মুরাদনগরে ৪ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা (মুরাদনগর):

সিংহারিয়া হযরত ফাতেমাতুজজোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ মোঃ আব্দুল্লাহকে মাদ্রাসায় পরতে আসা ৪ শিশু যৌন হয়রানীর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ১০ নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের সিংহারিয়া গ্রামের মৃতঃ রজ্জব আলী ছেলে সিংহারিয়া হযরত ফাতেমাতুজজোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা পিন্সিপাল হাফেজ মোঃ আব্দুল্লাহকে অতি সম্প্রতি মাদ্রাসায় পরতে আসা বিভিন্ন সময় ৪শিশু যৌন হয়রানীর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।

হাফেজ মোঃ আব্দুল্লাহ ভাই মনির হোসেন ও মোঃ আব্দুল মান্নান জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একদল পলিশ এসে সিংহারিয়া হযরত ফাতেমাতুজজোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ মোঃ আব্দুল্লাহকে মাদ্রাসার প্রাঙ্গণ থেকে গাড়ীতে তুলে নিয়ে যায়।

মামলার বাদী জসিম উদ্দিন বলেন, সম্প্রতি সিংহারিয়া হযরত ফাতেমাতুজজোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা পিন্সিপাল হাফেজ মোঃ আব্দুল্লাহ ৪ ছাত্রী মাদ্রাসায় পরতে গেলে তাদেরকে যৌন হয়রানী করে। এব্যাপারে সিংহারিয়া গ্রামের সামাজিক বৈঠতে বসে কোন সুরাহা করতে না পারায় বাধ্য হয়ে আমি মুরাদনগর থানায় একটি মামলা করি।

মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, ৪ মাদ্রাসার ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগে মোঃ আব্দুল্লাহ কে গ্রেফতার করা হয়েছে।