সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি), রংপুরে  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ২২টি বিভাগে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। নবীন শিক্ষার্থীদেরকে বেরোবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তিনি বলেন, আধুনিক বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

উপাচার্য আরো বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা যে অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য এই ক্যাম্পাসে আসতে সক্ষম হয়েছে, একই প্রত্যয়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ শরিফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।