সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

তালেবান: কাবুলে উদযাপনের গুলিতে নিহত ১৭

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের উদযাপনের গুলিবর্ষণে অন্তত ১৭ জনের প্রাণহানির খবর দিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা। শনিবার জানা গেছে, শুক্রবার এই গুলিবর্ষণ করা হয়েছে। আফগান বার্তা সংস্থা শমসেদ জানিয়েছে, শুক্রবার কাবুলে ‘আকাশে ছোড়া’ তালেবানের গুলিতে ১৭ জন নিহত এবং আরও ৪১ জন আহত হয়েছে। আরেক সংবাদমাধ্যম টোলো নিউজও প্রায় একই ধরনের হতাহতের কথা জানিয়েছে। রাজধানীর পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে উদযাপনের গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। প্রাদেশিক রাজধানী জালালাবাদের এক হাসপাতালের মুখপাত্র গুলজাদা সানগার এই তথ্য জানিয়েছেন। উদযাপনের এসব গুলিবর্ষণের তীব্র সমালোচনা করেছেন তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘আকাশে গুলি ছোঁড়া বাদ দেন, এর বদলে আল্লাহকে ধন্যবাদ দেন। গুলিতে বেসামরিক মানুষের ক্ষতি হতে পারে, অপ্রয়োজনে গুলি ছুড়বেন না।’