সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি সাপোডিলা’ জাহাজ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় বন্দরের আট নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। এ জাহাজে রাশিয়া থেকে ৩ হাজার ৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য আমদানি করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এম ভি সাপোডিলা জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ এজেন্ট লিমিটেডের সিনিয়র ব্যবস্থাপক অসিম সাহা জানান, গত ১৬ জুলাই জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ৯৩৪ প্যাকেজের ৩ হাজার ৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে ছেড়ে আসে।

তিনি আরও বলেন, দুপুরে বন্দর জেটিতে নোঙর করার পর জাহাজ থেকে শ্রমিকরা পণ্য খালাস শুরু করেন। চার দিনের মধ্যে এসব পণ্য সম্পূর্ণ খালাস করে সড়ক পথে তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। সর্বশেষ গত ২৬ জুলাই রুশ জাহাজ ‘এমভি ইসানিয়া’য় ৪৪২ প্যাকেজের ১ হাজার ২৭০ মেট্রিকটন মেশিনারিজ পণ্য আসে।

—-ইউএনবি