সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বেনাপোল দিয়ে দেশে ফিরল ১৯ বাংলাদেশি

ভারতে পাচার হওয়া ১৯ নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পেট্রাপোল পুলিশ। এরা ভারতের পশ্চিমবঙ্গের ধ্রুবাশ্রম, লিলুয়া, কিশোরালয় ও আনন্দ আশ্রম নামে শেল্টার হোমের হেফাজতে ছিল।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

দেশে ফেরত আসারা হলেন- স্নেহ বালা, হাসিবুল শেখ, শান্ত বর্মন, রিয়াজ মোল্লা সিয়াম শেখ, আকাশ চন্দ্র দাস, আফরিন জাহান, প্রিয়ন্তি খাতুন, আকলিমা খাতুন, মাসুম বিল্লাহ, সন্দীপ পাল, তৌফিক, অনিক চৌধুরী, মাসুদ সর্দার, সৌরভ বালা, রবিউল শেখ, মধু খান, আন্নি আক্তার, জেসমিন আক্তার, জাকিয়া আক্তার।

এদের বাড়ি জামালপুর, নাটোর, সাতক্ষীরা, পটুয়াখালী, কুমিল্লা, পঞ্চগড়, চাঁদপুর, বাগেরহাট, খুলনা, লালমনিরহাট ও নড়াইল জেলার বিভিন্ন গ্রামে।

বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার পর জাস্টিস অ্যান্ড কেয়ার ৭ জন, মহিলা আইন সমিতি ৬ জন ও রাইটস যশোর নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) ৬ জনকে গ্রহণ করে।

ফেরত আসা নারী-পুরুষ ও শিশুদের তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে এই তিন সংস্থা।

জাস্টিক অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ভালো কাজ দেওয়ার কথা বলে দালালরা এদের ভারতে নিয়ে যায়। বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় এরা পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাদের জেলখানায় পাঠায়।

তিনি আরও বলেন, সেখান থেকে কয়েকটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার তাদের ফেরত আনা হয়েছে।

—ইউএনবি