সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

শুরু হলো ফারিনের ওয়েবফিল্মের শুটিং

অনলাইন ডেস্ক :

নাটকে এ সময়ের ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিন। কিছুদিন আগে নতুন ওয়েব ফিল্মে অভিনয়ের কথা জানিয়েছিলেন তিনি। তাও তার অভিনীত প্রথম নাটক ‘সাবেক বয়ফ্রেন্ড’র পরিচালক কাজল আরেফিন অমির নির্মাণে। ওয়েব ফিল্মটির নাম ‘অসময়’। চলতি মাসেই এ ফিল্মের শুটিং শুরু করবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। কথা অনুযায়ী এরইমধ্যে শুরু হয়েছে শুটিং। জানা গেছে, টানা এক মাস শুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা। তিনি জানিয়েছেন, ফিল্মে এ সময়ের গল্প তুলে ধরা হবে।

বর্তমান সমাজে বেশিরভাগ মানুষ যা না, তাই দেখানোর জন্য ব্যস্ত। ছোট ছোট বিষয় নিয়ে শো-অফ করতে চায়। আর এতেই পড়তে হয় নানা বিপাকে। এই প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে সিনেমাটি। এ ওয়েব ফিল্মে ভিন্নরকম চরিত্রে দেখা যাবে ফারিনকে। চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফারিন বলেন, ‘আমাকে বিশ্বাস এবং আমাকে গ্রহণ করার জন্য আমার প্রিয় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আমি জানি এটি কেবল শুরু। আমাদের সীমানা অসীম। আরও অনেক দূর যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’