সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

মোমেনের সঙ্গে সিটিবিটিও নির্বাহী সচিবের বৈঠক অনুষ্ঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি মৌলিক দিক হলো সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের অঙ্গীকার।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার পর থেকে জাতিসংঘের নিরস্ত্রীকরণ কূটনীতিতে ধারাবাহিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ইউএনজিএ ভবনে সিটিবিটিও (কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশন) লিয়াজোঁ অফিসে ৭৮তম ইউএনজিএ অধিবেশনের সাইডলাইনে সিটিবিটিও নির্বাহী সচিব ড. রবার্ট ফ্লয়েডের সঙ্গে বৈঠক করেন।

সিটিবিটিও’র নির্বাহী সচিব এখনো সিটিবিটি সই না করা অন্যান্য দেশকে চুক্তিতে সম্মত হতে উৎসাহিত করতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০০ সালে সিটিবিটি সই ও অনুমোদন করে।

—-ইউএনবি