সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গাইবান্ধায় বউ-শাশুড়ি মেলা!

গাইবান্ধা ঘাগোয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে শনিবার (২৩ সেপ্টেম্বর) বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। বউ-শাশুড়ির মধ্যে সু-সম্পর্ক, মমতাবোধ, আন্তরিকতা, পারিবারিক কলহ, ঝগড়া-বিবাদ দূর করা, স্বাভাবিকভাবে সন্তান প্রসব ও মাতৃসেবা বৃদ্ধির লক্ষে এ মেলার আযোজন করা হয়েছে।

গাইবান্ধা ঘাগোয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দিন ব্যাপী এই মেলায় তিন শতাধিক বউ-শাশুড়ি উপস্থিত ছিলেন।

এই মেলায় বউ-শাশুড়ির মধ্যে বিতর্ক প্রতিযোগিতাসহ নানা রকম ঐতিহ্যবাহী খেলা, বিতর্ক প্রতিযোগিতা, বউ-শাশুড়ির মধ্য পারিবারিক সুসম্পর্ক স্থাপনের জন্য মতবিনিময় করা হয়।

শাশুড়ি জরিনা বেগম বলেন, আজকে আমরা এই মেলায় এসে বুঝতে পারলাম একটু সহনশীল হলেই পরিবারের মধ্যে অশান্তি দূর করা যায়।

বউ হাবিবা খাতুন বলেন, বউ-শাশুড়ির মেলা হবে এ কথা শুনেই আমি আমার শাশুড়িকে নিয়ে মেলায় এসেছি। এসে দেখি বিরাট কাণ্ড। গ্রামের অনেক লোক জড়ো হয়েছেন।

তিনি আরও বলেন, তারা সবাই গল্পে-সল্পে তাদের নিজেদের কথা আলোচনা করছেন। এখান থেকেই অনেক কিছুর সমাধান পেলাম আমরা।

মাঝেমধ্যে এ রকম বউ-শাশুড়ির মেলা হলে পরিবারেই অনেক সমস্যা সমাধান করা সম্ভব বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকুর সভাপতিত্বে পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান।

—-ইউএনবি