সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সিলেটে বিশ্ব নদী দিবস পালন

জেলা প্রতিনিধি, সিলেট :

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে নদী পরিব্রাজক দল সিলেটের আয়োজনে ক্বীণ ব্রিজ সংলগ্ন সুরমা নদী তীরে (সার্কিট হাউসের সামনে) নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে র্যালী ও নদী আড্ডার আয়োজন করা হয়।

নদী পরিব্রাজক দল সিলেটের সভাপতি আদিল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক একে আজাদ ফাহিম এর পরিচালনায় র্যালীতে যোগ দেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেটের দপ্তর সম্পাদক শেখ তোফায়েল আহমদ সেপুল, বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেটের সহসভাপতি মাহবুবুর রহমান এরশাদ, এডভোকেট শাহিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহ আদনান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু জর মো. গৌছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এ. শফি, পাঠচক্র সম্পাদক হাবিবুন্নবী সাহেদ, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান তুহিন, ফজলুল করিম রাসেল প্রমূখ।

নদী আড্ডায় নদী রক্ষায় নদীর অবৈধ দখল ও পানি দূষণ রোধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের উপর আলোকপাত করা হয়। এছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্ব স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জানানো হয়।