সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

শ্রীবরদী সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালন

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

“ক্যাডার বৈষম্য নিরসন চাই” এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের কর্মসুচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালণ করা হয়েছে। সোমবার (০২ অক্টোবর) শ্রীবরদী সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এ কর্মবিরতি পালণ করা হয়। ক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশন রুলস সুরক্ষা, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সুপার নিউমারারি পদোন্নতিসহ শিক্ষা ক্যাডারের সকল যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে দেশের সকল শিক্ষা অধিদপ্তর ও সরকারি কলেজগুলোর মতো শ্রীবরদী সরকারি কলেজও পূর্নদিবস সর্বাত্মক কর্মবিরতি পালণ করে।

এ কারণে একাদশ শ্রেণিতে ভর্তি, বার্ষিক পরীক্ষা, ডিগ্রি ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষাসহ সকল কর্মকান্ড স্থগিত করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন প্রফেসর এ.কে.এম.আলিফ উল্লাহ আহসান, অধ্যক্ষ, শ্রীবরদী সরকারি কলেজ ও সভাপতি বিসিএস (সা শি) সমিতি, শেরপুর জেলা কমিটি, প্রফেসর মো. আক্রাম হোসাইন, উপাধ্যক্ষ, সভাপতি শ্রীবরদী সরকারী কলেজ ইউনিট, কাজী হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক (প্রাণিবিজ্ঞান) ও কেন্দ্রীয় প্রকাশনা সচিব, বিসিএস (সা শি) সমিতি, মীর মো. আতিকুজ্জামান, প্রভাষক (আরবি ও ইসলামী শিক্ষা) সম্পাদক, শ্রীবরদী সরকারি কলেজ ইউনিট, মো. ফরহাদ আলী, সহযোগী অধ্যাপক (দর্শণ) সহ কলেজের সকল শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দ।