সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

লিবিয়ায় জেল থেকে মুক্তি পেলো গাদ্দাফির ছেলে

অনলাইন ডেস্ক :

লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়ামার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি জেল থেকে মুক্তি পেয়েছেন। রোববার দেশটির বিচার মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপি’কে এ খবর নিশ্চিত করেছে। তিনি এখনও দেশে আছেন কি-না সে সম্পর্কে কিছু বলা হয় নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তিনি ইতোমধ্যে তুরস্ক যাত্রা করেছেন।
প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, দেশে থাকা কিংবা দেশ ছেড়ে যাওয়া উভয় শর্তেই তাকে মুক্তি দেয়া হয়েছে।
উল্লেখ্য, পিতা মুয়ামার গাদ্দাফির শাসনামলে সাদি গাদ্দাফি (৪৭) তার প্লে বয় লাইফ স্টাইলের জন্যে বিখ্যাত ছিলেন। তাকে ত্রিপোলির কারাগারে বন্দী রাখা হয়।
মুয়ামার গাদ্দাফি ২০১১ সালে জনবিক্ষোভের মুখে ক্ষমতা হারান এবং পরে তাকে হত্যা করা হয়।