সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জন্মদিনে শেখ রাসেলকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার ছোট ভাই রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যসহ নৃশংসভাবে নিহত হন। তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

২০২১ সালে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস হিসেবে পালন করা হয়।

বুধবার সকালে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে যান এবং রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন।

শেখ হাসিনা ও রেহানা ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

বঙ্গবন্ধুর দুই মেয়ে সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর প্রিয় লেখক, প্রখ্যাত দার্শনিক ও নোবেল বিজয়ী বার্ট্রান্ড রাসেলের নামানুসারে বঙ্গবন্ধু নিজে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব তার নামকরণ করেন।

দিবসটি উপলক্ষে সরকারি সংস্থা, ক্ষমতাসীন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দেশ-বিদেশে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

—-ইউএনবি