সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিলেটে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

ফাইল ছবি

সিলেটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলার পুরাতন রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইফতেখার হোসেন সুমন (৪৫) দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁও গ্রামের কটু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম পাটুয়ারী জানান, রাত সাড়ে ৮টার দিকে সুমন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ওসি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

—-ইউএনবি