সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সরকারি ক্রয়ের প্রতিযোগিতা আরও বেশি উন্মুক্ত ও অবাধ করতে চান প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

সরকারি ক্রয়ের প্রতিযোগিতা আরও বেশি উন্মুক্ত ও অবাধ হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটি নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আমাদের নিশ্চিত করতে হবে যাতে আমাদের পাবলিক প্রকিউরমেন্টে প্রতিযোগিতা আরও উন্মুক্ত ও অবাধ হয়।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এখন এটি নিয়ে কাজ করবে আইএমইডি (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ)। খুব দ্রুত তারা কাজ করে প্রয়োজনীয় পরিবর্তন আনবেন।

তিনি বলেন, ‘দেখা যায় অনেক কোম্পানির সামর্থ্য নেই, মানে কিছু কিছু কোম্পানির দেখা যায় সামর্থ্য না থাকার পরও তারাই কাজ পেয়ে যাচ্ছে। এতে আমাদের অনেক উন্নয়ন কার্যক্রম বিলম্বিত হচ্ছে।’

মাহবুব আরও বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী এ থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধি-বিধানে পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন। যেন প্রতিযোগিতা উন্মুক্ত হয়, ভালো হয় এবং আমাদের উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন হয়।’

—-ইউএনবি