সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কিশোরগঞ্জে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২৩

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্ধুর ‘গোধূলী এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মোশাররফ হোসেন জানান, এ পর্যন্ত ২৩টি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে কিশোরগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মোশাররফ আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

—-ইউএনবি