সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জবি উপাচার্যের মৃত্যুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক প্রকাশ

অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক (১১ নভেম্বর) শনিবার ভোর ৫.০০টায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রফেসর শাহ্ আজম মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর (মরহুমের) শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। অধ্যাপক ইমদাদুল হকের মৃত্যুশোক যাতে তাঁর পরিবার-পরিজন কাটিয়ে উঠতে পারেন তার জন্য রবীন্দ্র উপাচার্য পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট দোয়া করেন।

এক শোকবার্তায় রবীন্দ্র উপাচার্য বলেন, প্রফেসর ইমদাদুল হকের সঙ্গে আন্তঃবিশ্ববিদ্যালয় অনেক কাজ করার সুযোগ ঘটেছে আমার । তাঁর প্রজ্ঞা,দক্ষতা ও আন্তরিকতা সর্বোপরি কাজের প্রতি যে নিষ্ঠা তিনি প্রদর্শন করেছেন, পরবর্তী প্রজন্মের নিকট তা অনুসরণীয় ও অনুপ্রেরণাদায়ী হয়ে থাকবে। তাঁর মতো সজ্জন, শিক্ষাহিতৈশি মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে বেদনাহত।