সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

হেঁটে হাসপাতালে ভর্তির পর ফেনীর এনএসআই কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি:

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ফেনীর উপপরিচালক ডিএম ইউছুফ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার  (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে মারা যান তিনি। এর আগে সকালে তিনি হেঁটে হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে স্ত্রীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ওয়ার্ড মাস্টার হাসান মাহমুদ মামুন জানান, সকাল ৯ টা ৪৫ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত অবস্থায় এনএসআই উপপরিচালক হাসপাতালে ভর্তি হন। ১০টা ৪২ মিনিটে তিনি মারা যান। নিহতের মেয়ে আবিদা তাসকিন ঐশী জানান, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বেনাদনা গ্রামে তাদের পৈত্রিক বাড়ি। তবে রাজধানীতে জানাজা শেষে তাকে মোহাম্মদপুরস্থ কবরস্থানে দাফনের পারিবারিক সিদ্ধান্ত হয়েছে। এদিকে এনএসআই কর্মকর্তার আকস্মিক মৃত্যুর খবরে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। এ সময় তিনি দাফন-কাফনের ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন। এ ছাড়া জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা তাকে শেষ বারেরমত দেখতে ছুটে যান।