সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিক্ষোভকারীদের ওপর তালেবানের সহিংসতার নিন্দা জাতিসংঘের

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে চলমান তালেবানবিরোধী বিক্ষোভকারীদের ওপর তালেবানের সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভোয় এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে কথা জানিয়েছেন, সংস্থাটির অধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি জানানো হয়। তিনি বলেন, তালেবানের প্রতি শান্তিপূর্ণ বিক্ষোভে অবিলম্বে শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। পাশাপাশি বিক্ষোভের খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের নির্বিচারে আটক বন্ধেরও আহ্বান জানায় সংস্থাটি। তারা জানায়, বিক্ষোভ দমাতে তালেবান লাঠি, চাবুক ও গোলাবারুদ ব্যবহার করছে। গত কয়েকদিনের বিক্ষোভে তালেবানের হাতে অন্তত চার জন নিহত হয়েছে। এছাড়াও বিক্ষোভে অংশগ্রহণকারীদের ঘরে ঘরে তল্লাশি চালানোরও খবর পাওয়া গেছে। এদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস জানিয়েছেন, আফগানিস্তানের অর্থনৈতিক মন্দা সন্ত্রাসীদের জন্য উপহার স্বরূপ। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত আফগান দূত গুলাম ইসাকজাই তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন।