সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

করোনায় গাফিলতি: তদন্তের মুখে সাবেক ফরাসি স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না তা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে ফ্রান্সের সাবেক স্বাস্থ্যমন্ত্র্রী অ্যাগনেস বুজিনের বিরুদ্ধে। প্যারিসের মেয়র নির্বাচনে লড়তে মহামারির মধ্যে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। এবার ‘অন্যদের জীবন বিপণœ’ করার অভিযোগে তদন্তের মুখে পড়লেন সাবেক এ মন্ত্রী। বিবিসির খবর অনুসারে, মহামারি মোকাবিলায় গাফিলতির অভিযোগে অ্যাগনেসকে শাস্তি দেওয়া হবে কি না তা বিচার করবেন ফ্রান্সের একটি বিশেষ আদালত। লে মন্দ পত্রিকা জানিয়েছে, ‘বিপর্যয় মোকাবিলায় ব্যর্থতা’র জন্যেও সাবেক ফরাসি স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করা হতে পারে। শুক্রবার আদালতের এক শুনানিতে ৫৮ বছর বয়সী এ নেতা জানিয়েছেন, নিজের কার্যক্রম ব্যাখ্যা ও ‘সত্য প্রতিষ্ঠার’ সুযোগ পাওয়ায় তদন্তকে স্বাগত জানাচ্ছেন তিনি। ২০১৭ সালের মে মাসে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাগনেস বুজিন। তবে দেশটিতে প্রথম করোনাভাইরাস সংক্রমণের কয়েক সপ্তাহ পরেই প্যারিসের মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পদত্যাগ করেন তিনি। গত বছরের ওই নির্বাচনে হারার পর ২০২১ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেন সাবেক এ চিকিৎসক।