সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নাশকতার মামলায় বিএনপির ২৯ নেতা-কর্মীর কারাদণ্ড

নাশকতার দুটি মামলায় বিএনপির ২৯ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার দুটি আদালত।

এর মধ্যে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ২০ জনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

২০১৭ সালে শাহজাহানপুর থানায় দায়ের করা এ মামলায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভাসানী চাকলাদার, মহসিন, হানিফ হোসেন বাবু, বেলাল উদ্দিন, তরিকুল ইসলাম জিকির, মো. বাতেন, কাজী মো. জামাল, ইমরান খান ইমন, সোহাগ ভূঁইয়া, এ সালাম খান, আরিফুর রহমান সুজন, শেখ শহীদুল্লাহ টিপু, মো. জাহাঙ্গীর হোসেন, আবদুল্লাহ জামাল চৌধুরী, মো. সেলিম, আহমেদ ও হুমায়ুন কবির নাহিদ।

আদালত ১৪৮ ও ৩৪ ধারায় ২০ জনকে দুই বছর এবং ৪২৭ ও ৩৪ ধারায় আরও এক বছরের কারাদণ্ড দেন। যেহেতু উভয় দণ্ড একযোগে চলবে, তাই দোষীদের কেবল দুই বছর কারাগারে থাকতে হবে। আর এ মামলায় দোষী সাব্যস্ত না হওয়ায় ৪৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

এদিকে ২০১৮ সালে গুলশান থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন বিএনপির ৯ জনকে দুই বছর করে কারাদণ্ড দেন।

তারা হলেন- মেহেদী বাপ্পি, মাইনুল হাসান ওরফে মিশু, শরিফুল, জাকির হোসেন, মজিবুর রহমান, মামুন চৌধুরী, রুবেল হোসেন, আতিকুর রহমান ও বিল্লাল হোসেন।

একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এ মামলায় দোষী সাব্যস্ত না হওয়ায় আমিনুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।

—-ইউএনবি