সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাভারে নতুন ওসি আকবর,আশুলিয়ায় সায়েদ, ধামরাইয়ে সিরাজুল

জেলা প্রতিনিধি, সাভার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলিকৃতদের মধ্যে সাভার মডেল থানায় পদায়ন করা হয়েছে আকবর আলী খানকে। তিনি আসছেন গাজীপুরের কালিয়াকৈর থানা থেকে। অপরদিকে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানায় পদায়ন করা হয়েছে।

আশুলিয়া থানায় বদলি করা হয়েছে এএফএম সায়েদকে। তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানা থেকে আসছেন। অপরদিকে আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জের সোনারগাও থানায় বদলি করা হয়েছে। মো: সিরাজুল ইসলাম শেখকে ধামরাই থানায় পদায়ন করা হয়েছে। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা থেকে আসছেন। ধামরাই থানার ওসি মো: হারুন অর রশিদকে ঢাকা জেলার দোহার থানায় বদলি করা হয়েছে।

এরআগে নির্বাচন কমিশনের নির্দেশে এসব ওসিকে বদলির প্রস্তাব বুধবার নির্বাচন কমিশনে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ওই তালিকা কমিশন অনুমোদন দেয়। এরপর বদলি কার্যক্রম শুরু করে পুলিশ সদর দপ্তর। এ দিনই ৩৮৩ ওসিকে বদলি করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।