সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

মুঠোফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফরান নিশো

নিজস্ব প্রতিবেদক:

ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো। নাটকের পাশাপাশি তিনি বিজ্ঞাপনেও কাজ করছেন। চলতি বছরেই চুক্তিবদ্ধ হয়েছেন একটি মুঠোফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির সঙ্গে আগামী এক বছর বিভিন্ন এন্ডরসমেন্টে অংশ নেবেন এই তারকা। এরইমধ্যে শেষ করেছেন একটি নতুন বিজ্ঞাপনের শুটিং। ‘স্টাইলের নতুন বস’ স্লোগানে আইটেল মুঠোফোনের নতুন ভার্সনের শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। আফরান নিশো ছাড়াও নানা চমকে এখানে দেখা যাবে ব্ল্যাক জ্যাং, পূজা ক্রুজসহ আরও অনেককে। এটি নির্মাণ করেছেন রুমন। আফরান নিশো জানান, ‘আইটেল’র সঙ্গে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। চলতি বছরেই তাদের দুটো বিজ্ঞাপনে কাজ করেছি। এখন আবার তাদের নতুন একটি ভার্সন আসছে, সেটি নিয়ে আরেকটি কাজ করলাম। এদিকে এই অভিনেতা সর্বশেষ লকডাউনের পর থেকেই ব্যস্ত রয়েছেন নাটকের শুটিংয়ে। শিগগিরই তাকে দেখা যাবে বেশ কিছু ওয়েব সিরিজে। সেগুলোতে ব্যতিক্রমী চরিত্রে হাজির হবেন তিনি।