সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিয়ে করছেন সুশান্তের সাবেক প্রেমিকা

অনলাইন ডেস্ক :

বলিউডের প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। দুজনে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। এ নাটকে কাজ করতে করতেই তারা প্রেমে পড়ে যান। তারপর ভেঙেও যায় সে সম্পর্ক। সুশান্ত নতুন করে প্রেমে পড়েন বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। তবে সুশান্তেরর মৃত্যুর পর বিপুল আলোচনায় উঠে আসে অঙ্কিতা লোখান্ডের নাম। অঙ্কিতাও সুশান্তকে নিয়ে অনেক স্মৃতিচারণ করেন। সুশান্তের সেই প্রেমিকা বিয়ে করতে যাচ্ছেন। পাত্র ভিকি জৈনকে। দুজনে প্রেম করছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ ফসকেই এ বিয়ের কথা ফাঁস করে দিয়েছেন অঙ্কিতার সহ-অভিনেতা শাহির শেখ। ওটিটিতে শুরু হতে যাচ্ছে ‘পবিত্র রিশতা টু’। সাত বছর পর আবার পর্দায় ফিরছে সেই জনপ্রিয় ধারাবাহিক। যেখানে অভিনয়ের পরেই খ্যাতির মুখ দেখেছিলেন সুশান্ত এবং অঙ্কিতা। এ নাটকে সুশান্তর পরিবর্তে এবার ‘মানব’ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শাহির। এ নিয়েই এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘নাটকটি শেষ হয়ে অঙ্কিতা তার প্রেমিক ভিকিকে বিয়ে করবেন।’ তবে অঙ্কিতা বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন। শাহিরকে থামিয়ে দিয়ে তিনি বলেন, ‘সেরকম কোনো পরিকল্পনা নেই। এ মুহূর্তে নতুন কিছু করার ইচ্ছে নেই। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে একটি পরিকল্পনা আছে।’ তিন বছর হলো প্রেম করছেন অঙ্কিতা। গত মে মাসে আরেক সাক্ষাৎকারে ভিকি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, বিয়ের চিন্তাভাবনা করছেন তিনি।