সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সিকৃবির কৃষি অনুষদের নতুন ডিন প্রফেসর ড. আসাদ

জেলা প্রতিনিধি, সিলেট:
সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব নিলেন উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা। ড. আসাদ ১৯৯০ সালে বাংলাদেশ কৃষি বিশ্বেবিদ্যালয় থেকে বিএসসি ইন এগ্রিকালচার, ১৯৯৬ সালে এমএস ইন প্লান প্যাথলজি, ১৯৯৮ সালে ডেনমার্ক সরকারের বৃত্তি নিয়ে ডেনমার্কের রয়েল ভেটেরিনারি অ্যান্ড এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন সীড প্যাথলজি, ২০০৬ সালে জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপানের নিগাতা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং ২০১৩ সালে পোস্ট ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। একাধারে শিক্ষক ও গবেষক ড. আসাদ এর ৩৮টি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তাঁর কৃষি শিক্ষা ও গবেষণা বিষয়ে ১টি পুস্তকসহ ২০টি প্রসেডিংস, এবস্ট্রাক্ট এবং রিপোর্ট প্রকাশিত হয়েছে। তিনি ২০১৯ সালে জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপানের কুবে ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। ডিন হিসেবে যোগদানের পূর্বে তিনি বিশ^বিদ্যালয়ের হলপ্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে ডেনমার্ক, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সৌদিআরব, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি নাটোর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। উল্লেখ্য ড. আসাদ কৃষি অনুষদের ৯ম ডিন হিসেবে দায়িত্ব গ্রহণকরলেন।