সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মরণব্যাধিকে জয় করে গানে ফিরলেন মিন্নি

অনলাইন ডেস্ক :

গান নিয়েই ছিল তার ব্যস্ততা। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে পদচারণা ছিল তার। শো করতে গিয়েছেন বিদেশেও। তিনি নারী গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি। তাকে অনেকেই দেশের প্রথম নারী গিটারিস্ট বলে থাকেন। তবে সব কিছু ঠিকমতো চললেও হঠাৎ করেই গান থেমে যায় তাঁর। শরীরে বাসা বাঁধে মারণব্যাধি ক্যান্সার। মারণব্যাধি ক্যান্সার জয় করে পাঁচ বছর পর গানে ফিরলেন মিন্নি। ‘বোঝাপড়া’ শিরোনামের একটি নতুন গানের মিউজিক ভিডিও দিয়ে নতুন করে এলেন গানের জগতে। গানটি তাঁর ব্যান্ড ‘নির্বাসন’-এর সর্বশেষ আয়োজন। জানা যায়, পাঁচ বছর ধরে ব্যান্ডটির কার্যক্রম বন্ধ ছিল। তবে দীর্ঘদিন পর আবারও নতুন চমক নিয়ে ফিরল ব্যান্ডটি। রক ঘরানার ব্যান্ড নির্বাসন-এর নতুন গান বোঝাপড়া শোনা যাবে ফেসবুক ও ইউটিউবে।

নির্বাসন ব্যান্ডের ‘বোঝাপড়া’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন মইন জাকি এবং কণ্ঠ দিয়েছেন গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি। গানটির মিউজিক ভিডিও প্রযোজনা ও পরিবেশন করেছেন চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান কন্টেক্সট জি ফিল্মস। মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিন্স এ আর ও জেবা জান্নাত। ৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় কন্টেক্সট জি ফিল্মস এর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়। উল্লেখ্য, শারমিন আহমেদ মিন্নি এই ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে আছেন। তিনি বলেন, ‘আমরা শিল্পীরা সব সময় চাই সকলের মধ্যে থাকতে। আমাদের দেশে ব্যান্ড গানের অনুরাগী আছেন অনেক, তাদের জন্যই এই গান।’ তিনি জানান, একটি ধারাবাহিকতা বজায় রেখে আরো নতুন নতুন গান শ্রোতাদের উপহার দেওয়ার পরিকল্পনা করছে ব্যান্ড নির্বাসন ও তার দল।