সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

আমি তাকে আমার মা মনে করি: দীঘি

অনলাইন ডেস্ক :

ঢালিউড অভিনেতা সুব্রত ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। খুব ছোটবেলায় মাকে হারিয়েছেন তিনি। বড় হয়েছেন বাবা সুব্রতর কাছেই। প্রায় সময় দীঘির কণ্ঠে মাকে নিয়ে নানা আক্ষেপ শোনা যায়। তবে সম্প্রতি দীঘি জানালেন, একজনকে নিজের মায়ের মতো মনে করেন তিনি। সেটা আর কেউ নন, অভিনেত্রী শাবনূর। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই তারকার মাঝে নিজের মাকে খুঁজে পান দীঘি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে এমনটাই জানিয়েছেন তিনি। সম্প্রতি চলচ্চিত্র পরিচালক সমিতির পরিবার দিবসে হাজির হয়েছিলেন এই দুই অভিনেত্রী। সেখানেই ফ্রেমবন্দি হন তারা।

আর সেই ছবি ফেসবুকে শেয়ার করে দীঘি লিখেছেন, ‘আমি তাকে আমার মা মনে করি। শাবনূর আন্টি।’ সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। দীঘির এমনটা মনে করার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। এই নায়িকা যখন শিশুশিল্পী হিসেবে সিনেমায় পথচলা শুরু করেন, তখন শাবনূরের মেয়ের চরিত্রেও কাজ করেছিলেন। ২০০৮ সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত ‘১ টাকার বউ’ সিনেমায় শাবনূরের মেয়ের চরিত্রে দেখা গেছে দীঘিকে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান। এতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান দীঘি।