সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির বেলাল খান

অনলাইন ডেস্ক :

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। ভালোবাসা দিবস সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই শিল্পী। গানের নাম ‘প্রাণ সয় না’। ফয়সাল রাব্বিকীনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। তার সুর-সংগীতে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান রয়েছে। এবার প্রাণ সয় নার সুর-সংগীতের পাশাপাশি এর মিউজিক ভিডিওটিও নির্মাণ করেছেন তিনি। এটিই তার প্রথম নির্মাণ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে ভিডিওটি। আর তাতে অংশ নিয়েছেন বেলাল খান।

গানটি নাভেদ পারভেজের ইউটিউব চ্যানেলে শনিবার কেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে বেলাল বলেন, ‘খুব রোমান্টিক কথা-সুরের একটি গান। রিদমিক এ গানটি গাইতে খুব ভালো লেগেছে। শুধু তাই নয়, গানটির চিত্রায়ণও ভালো লাগবে বলেই বিশ্বাস।’ নাভেদ পারভেজ বলেন, ‘এ গানটির পরিকল্পনা অনেক দিনের। অডিওটি তৈরির পর এ ধরনের ভিডিও তৈরির চিন্তা মাথায় আসে। সে অনুযায়ী বেলাল ভাইকেও পেয়ে গেলাম যুক্তরাষ্ট্রে। অডিওর সঙ্গে মিল রেখে এর ভিডিওটি করা হয়েছে। আমার মনে হয়, গানচিত্রটি ভালো লাগবে সবার।’