সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

মারুফা হলেন বর্ষসেরা ওয়ানডে নারী বোলিং পারফর্মার

অনলাইন ডেস্ক :

ক্রিকেট বিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকইনফো ২০২৩ সালে প্রতিটি ফরম্যাটে ছেলে এবং মেয়েদের মধ্য থেকে আলাদা আলাদা সেরা পারফর্মার বেছে নিয়েছে। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার মারুফা আক্তার। মেয়েদের ওয়ানডেতে সেরা বোলিং পারফর্মার নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার। এই বিভাগে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাডিন ডে ক্লার্ককে হারিয়ে বিজয়ী হন মারুফা। নির্দিষ্ট পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয় এই পুরস্কার।

যেখানে ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে খেলেছিল ভারত নারী দল। ১-১ ব্যবধানে শেষ হওয়া এই সিরিজের প্রথম ম্যাচে প্রথমবারের মতো ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। বৃষ্টি আইনে সফরকারীদের হারায় ৪০ রানে। এই ম্যাচে ২৯ রানে ৪ উইকেট শিকার করেন মারুফা। যা এখনো বাংলাদেশ নারী দলের পেসারদের মধ্যে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। এমন বোলিংয়ে সেদিন ম্যাচসেরা হয়েছিলেন, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আরো একবার ভারতের মতো পরাশক্তি দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে ভূমিকা রাখার স্বীকৃতি পেয়ে গেলেন মারুফা।