সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

আমেরিকায় মেসির আরেকটি অর্জন

অনলাইন ডেস্ক :

লিওনেল মেসির আগমনে আমেরিকায় ফুটবলের বিপ্লব ঘটেছে। তার পায়ের জাদু দেখতে মাঠে ছিল উপচে পড়া ভিড়। এবার প্রথম ফুটবলার হিসেবে আমেরিকার এক নম্বর জনপ্রিয় ক্রীড়াবিদ হলেন আর্জেন্টাইন তারকা। টাইগার উডস, মাইকেল জর্ডান, কোবি ব্রায়ান্ট, লেব্রন জেমসের মতো লিজেন্ডদের পেছনে ফেললেন তিনি। একটি স্পোর্টস রিসার্চ পোলিং কোম্পানি এসএসআরএস এর রিপোর্ট অনুযায়ী, হেরন মায়েস্ত্রো এবার আমেরিকার এক নাম্বার ক্রীড়াবিদের জায়গা দখল করলেন।

এই কোম্পানির পোলিং ডাটা চালু করার পর থেকে ৩০ বছরের মধ্যে এই প্রথমবার কোনো ফুটবলার এই তালিকায় শীর্ষে থাকলেন। এমএলএসের প্রথম মৌসুমে দারুণ সময় কাটান মেসি। ইন্টার মায়ামিকে এনে দেন প্রথম শিরোপা লিগস কাপ ট্রফি। এবার পেয়ে গেলেন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদের মর্যাদা। এবারের মৌসুমে সল্টলেক কে ২-০ গোলে হারিয়েছে মায়ামি। দুটি গোলই বানিয়ে দিয়েছেন মেসি।