সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

মোহামেডানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের খেলোয়াড়

অনলাইন ডেস্ক :

গত শনিবার দিনের শেষ ম্যাচে কৃত্রিম আলোতে মোহামেডান স্পোর্টিং ৫-১ গোলে পুলিশ এফসিকে হারিয়ে ক্লাব কাপ হকিতে দারুণ সূচনা করে। পুলিশের বিদায়ে সাদা কালোদের পাশাপাশি মেরিনার্সও শেষ চার নিশ্চিত করেছে। ম্যাচটি খেলার আগে বিদেশের তিন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে মোহামেডান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে মোহামেডান। শেষ ম্যাচে মোহামেডান ও মেরিনার্স নামবে গ্রুপসেরার লড়াইয়ে।

এই ম্যাচের আগে তিন বিদেশিকে দলে টেনেছে মোহামেডান। নিউজিল্যান্ড জাতীয় দলের ডিফেন্ডার চারি উলরিখ, অস্ট্রেলিয়ার মিডফিল্ডার রিচমন্ড কনর ও নেদারল্যান্ডসের স্ট্রাইকার মেন্নেস স্টিজন যোগ দিয়েছেন ঐতিহ্যবাহী ক্লাবে। মেরিনার্সের বিপক্ষেই অভিষেক হতে যাচ্ছে তাদের।