সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় ওষুধ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘ওষুধ ও কসমেটিক আইন-২০২৩ অনুযায়ী বৃহস্পতিবার গঙ্গাচড়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ তামান্না মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ ফার্মেসির ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। মোবাইল কোর্ট পরিচালনায় ওষুধ প্রশাসন অধিদপ্তর সহায়তা করে।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, কোনো নকল ওষুধ উৎপাদন করলে বা জ্ঞাতসারে কোন নকল ওষুধ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শণ করলে ও ওষুধ ভেজাল করলে বা ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুত এবং অসৎ উদ্দেশ্যে ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার অভিপ্রায়ে ওষুধ মজুত করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।