সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে কেডিএ’র অভিযান

নকশা বর্হিভূতভাবে নির্মাণ করা ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।

বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩টি ভবনের নকশা বর্হিভূত অংশ ভেঙে ফেলে কেডিএর শ্রমিকরা।

এছাড়া ৪টি ভবনের খেলাপি অংশ লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। নিজ উদ্যোগে ওই অংশ ভেঙে ফেলতে তাদের দেড় মাসের সময় দেওয়া হয়েছে।

কেডিএ কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার অভিযানে মোট ৭টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি ভবনের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে। অন্য ৪টি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে।

তারা আরও জানান, অভিযানে পরিবেশ দূষণ করায় খুলনা পাবলিক কলেজের পূর্বদিকে আধাপাকা একটি গবাদিপশুর খামার উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।

কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীনের উপস্থিতিতে উচ্ছেদের কার্যক্রম তদারকি করেন কেডিএ স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শবনম সাবা ও অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান।

এ সময় কেডিএ’র ইমারত পরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

—-ইউএনবি