সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

১৯ জুয়েলারি দোকানে ডাকাতি: স্বর্ণসহ এক ডাকাতের স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

ঢাকার আশুলিয়ায় একই রাতে ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা তদন্তে সংঘবদ্ধ একটি ডাকাত দলের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ডাকাতিতে সরাসরি জড়িত কাউকে এখনও গেফতার করা না গেলেও এক ডাকাতের স্ত্রীকে লুট হওয়া স্বর্ণ-টাকাসহ গ্রেপ্তার করেছে বাহিনীটি। গত বুধবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে শাহানা আক্তার (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৪৪ হাজার ৮৪০ টাকা ও আনুমানিক ২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর। তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকার আশুলিয়া থানার ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকানে একযোগে ডাকাতি হয়। অজ্ঞাতনামা ৩০-৪০ জন সশস্ত্র ডাকাত স্বর্ণ-রুপার অলংকার এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। স্বর্ণ ও অর্থ মিলিয়ে আনুমানিক ১ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা লুট করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা (নম্বর-১৫) দায়ের করা হয়। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনাটি ছায়া তদন্তের ধারাবাহিকতায় গত বুধবাররাতে শাহানা আক্তারকে (২৪) মধ্য বাড্ডার একটি বাসা থেকে স্বর্ণ ও টাকাসহ গ্রেপ্তার করা হয়। তার স্বামী মো. আনোয়ার দেওয়ান আন্তঃজেলা ডাকাত দলের নেতা। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ডাকাতি করে তিনি তার স্ত্রী শাহানার কাছে জমা রাখতেন। ডাকাতির ঘটনায় সরাসরি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।