সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অনলাইন  ডেস্ক :

কুমিল্লার মনোহরগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সিএনজি অটোরিকশার চালক নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার শাহাদাত হোসেন ও মনোহরগঞ্জ খিলা গ্রামের মো. রাফি। নিহত অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক জাফর ইকবাল জানান, সকালে কুমিল্লামুখী যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয় ও দুজন আহত। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠেয়েছে।