সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক :

সিবিএস-এর শো ‘দ্য অ্যাক্টিভিস্ট’-এ অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অবশেষে বিতর্ক ও লাগাতার সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই সমালোচনা তাকে তার ভুল শুধরে নিতে সাহায্য করেছে। শো-টি ভুল পথে এগোচ্ছিল সে কথা স্বীকার করে নিয়ে অভিনেত্রী আরো বলেছেন, ওই শো-তে আমার অংশগ্রহণ আপনাদের অনেককে হতাশ করেছে, সে কারণে দুঃখিত। এর আগে সিবিএস-এর তরফে ‘দ্য অ্যাক্টিভিস্ট’ শোয়ের ফরম্যাটে পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছিল। এটি একটি প্রতিযোগিতামূলক শো থেকে এককালীন ডকুমেন্টারিতে পরিবর্তন করা হয়েছে। এর আগে ‘দ্য অ্যাক্টিভিস্ট’শোয়ের তরফ থেকে ঘোষণা করা হয়, এখানে ৬ জন অনুপ্রেরণা দেবে এমন সমাজকর্মীকে রাখা হবে। যাঁরা আবার তিনজন পাবলিক ফিগারের সঙ্গে মিলে টিম তৈরি করবেন। যে তিনজনের টিমে ছিলেন মার্কিন গায়ক উশার (শোয়ের সঞ্চালক), প্রিয়াঙ্কা চোপড়া এবং জুলিয়ান হাফ। যদিও এই ঘোষণাটি শেষ পর্যন্ত উপহাসে পরিণত হয়। শোটি সস্তা বিনোদনে পরিণত হচ্ছে বলে অভিযোগ ওঠে। সূত্র: বিবিসি।