সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ফিলিস্তিনিদের আন্দোলনকে সমর্থন করায় অস্ট্রিয়ার এমপি বহিষ্কার

ষ্টাফ রির্পোটার :

গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতার মুখে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় অস্ট্রিয়ার ক্ষমতাসীন দল অস্ট্রিয়ান পিপলস পার্টির এক এমপিকে বহিষ্কার করা হয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, রেসুল ইয়েগিট নামে ওই এমপি ফিলিস্তিনিদের আন্দোলনকে সমর্থন করে ‘ফ্রি প্যালেন্টাইন’ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেন। সঙ্গে ফিলিস্তিনের পতাকাকে প্রোফাইলের ছবি হিসেবেও ব্যবহার করেন।

এর কয়েকঘণ্টা পরই দলীয় কার্যালয়ে ডেকে তাকে বহিষ্কার করা হয়।

এদিকে বহিষ্কারের প্রতিক্রিয়া ইয়েগিট বলেন, আমাদের প্রধানমন্ত্রী যদি তার সরকারি কার্যালয়ে অন্যদেশের পতাকা টানিয়ে রাখতে পারেন, তবে আমি কেন আমার ব্যক্তিগত পছন্দ প্রকাশ করতে পারব না?

ইয়েগিট একজন নিবেদিত প্রাণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।