সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ইতিহাস গড়ার পথে কঙ্গনা

অনলাইন ডেস্ক :

কারিনা কাপুর খান নন, ‘সীতা: দ্য ইনকারনেশন’-এ সীতার চরিত্রে দর্শকের সামনে আসবেন কঙ্গনা রনৌত। আর সেটা করতে নাকি বড় ধরনের পারিশ্রমিক চেয়েছেন এই তারকা। অঙ্কটা চোখ কপালে তোলার মতো- ৩২ কোটি রুপি। যা কারিনার তিনগুণ। শুধু কারিনা নন, ভারতের আর কোনও নায়িকাই এত টাকা পারিশ্রমিক পান না। এদিকে, পরিচালক অলৌকিক দেশাই জানিয়েছেন, ‘সীতা: দ্য ইনকারনেশন’-এ থাকছেন কঙ্গনাই। তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। দীর্ঘদিন ধরে এর নায়িকার জন্য খোঁজ চলছিল। প্রতিযোগিতায় ছিলেন কারিনা কাপুর খান, দীপিকা পাডুকোনের মতো হেভিওয়েট অভিনেত্রীরা। কিন্তু শেষমেষ সবাইকে সরিয়ে শেষ হাসি হাসলেন কঙ্গনাই। জানা যায়, এই চরিত্রের জন্য মাস কয়েক আগে অভিনয়ের জন্য দর বাড়িয়ে ১২ কোটি চেয়েছেন কারিনা। যা নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে হয়েছে সমালোচনা। আর এবার কঙ্গনা চাইলেন ৩২ কোটি রুপি। সূত্র: জি-নিউজ