সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ঢাকায় আসছেন অভিনেত্রী কৌশানী

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। নাম ‘পিয়া রে’। সংবাদটি আগেই জানিয়েছিল এর প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। এবার জানালো, করোনা পরিস্থিতি ভালো হওয়ায় এ মাসেই শুরু হচ্ছে এর শুটিং। আর এ কারণে মাসের শেষ সপ্তাহে এই টলি তারকা আসছেন ঢাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘এখন লকডাউন আর নেই। পরিস্থিতিও স্বাভাবিকের পথে। তাই আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসবেন কৌশানী। এরপর পূবাইল ও চাঁদপুরের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেবেন তিনি।’ সেলিম খান আরও জানান, কলকাতার এ নায়িকার শুটিং সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি অনুমতি পেয়েছেন তারা। জানা যায়, ছবিতে শান্ত খানের বিপরীতে অভিনয় করবেন কৌশানী। পূজন মজুমদারের পরিচালনায় ‘পিয়া রে’ সিনেমায় আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ আরও অনেকে। এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাভ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিগঞ্জের সিনেমা।