সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দূরত্ব কমিয়ে এক হলেন মিম-পরীমণি

অনলাইন ডেস্ক :

অভিনেতা শরিফুল রাজকে নিয়ে দুই নায়িকা পরীমণি ও বিদ্যা সিনহা মিমের মনোমালিন্যের কথা সবারই জানা। একটা সময় পরীর অভিযোগ ছিল, মিম ও রাজ প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পরীর সে অভিযোগের প্রেক্ষিতে শুধু মিম-রাজের জুটিটাই ভেঙে যায়নি, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মিম। ‘ঢাকা ফ্যাশন ডে’ অনুষ্ঠানের মঞ্চে কৃতকর্মের জন্য মিমের কাছে ক্ষমা চেয়েছেন পরীমণি।

সংবাদমাধ্যম অনুযায়ী, গত শুক্রবার ‘ঢাকা ফ্যাশন ডে’ অনুষ্ঠানে অংশ নিতে যে কজন জনপ্রিয় তারকা উপস্থিত হয়েছিলেন তাদের একটি আলাদা কক্ষে অবস্থানের ব্যবস্থা করা হয়। সেখানে মিমকে পেয়ে পরীমণি তাকে জড়িয়ে ধরে তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চান। এ সময় সেখানে অন্য তারকা এবং অনুষ্ঠানের আয়োজকরাও উপস্থিত ছিলেন। পরীর এমন কর্মকান্ডে মিম শুরুতে একেবারেই অপ্রস্তুত হয়ে পড়েন। কি বলবেন বুঝতে পারছিলেন না।

পরে নিজেকে সামলে নিয়ে পরীর সঙ্গে হাসিমুখেই কথা বলেন। এই ঘটনার পরই অনুষ্ঠানের মঞ্চেও দুই নায়িকাকে হাস্যজ্জ্বলভঙ্গিতে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। পরী মিমকে আহ্লাদের সঙ্গে জড়িয়েও ধরেন! ‘দামাল’ সিনেমার প্রচারণার সময় রাজ-পরী ও মিমকে নিয়ে তৈরী হয় ঘোলাটে পরিস্থিতি। রাজের তৎকালীন স্ত্রী পরীমণি আঙুল তোলেন মিম আর রাজের সম্পর্কের দিকে।

মিমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন পরী। ঝুট ঝামেলা এড়াতে সেসময় পরীর এসব অভিযোগের পাল্টা কোন জবাব দেননি মিম। এই ঘটনায় দুই নায়িকার মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়। দেখা তো দূরের কথা, একে অন্যকে রীতিমতো এড়িয়ে চলতেন।