সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

লন্ডন মাতিয়ে এবার মুম্বাই সফরে জায়েদ খান

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। স্টেজ শো’র কাজে প্রায়ই যাচ্ছেন এক দেশ থেকে আরেক দেশ। কিছুদিন আগে ফিরেছেন লন্ডন মাতিয়ে। এবার এই চিত্রনায়ক উড়াল দিয়েছেন মুম্বাইয়ে। হঠাৎ মুম্বাই কেন, এমন প্রশ্নের জবাবে জায়েদ বলেন, আমার প্রিয় শহরের মধ্যে অন্যতম হচ্ছে মুম্বাই। এ কারণে মন চাইলেই মুম্বাই যাই বেড়াতে। এবারও তাই হয়েছে। ব্যক্তিগত কাজে আসা।

তিনি আরও বলেন, এখানে আমার অনেক বন্ধুরা থাকে। বলিউডের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। এখানে এলে তাদের সঙ্গে আড্ডা হয়। অনেক কিছু জানাশোনা হয়, ঘোরাঘুরি করি। এই চিত্রনায়ক বলেন, এবার আসার আরেকটি কারণ হচ্ছে ঈদের শপিং। মুম্বাইয়ে বিশ্ববিখ্যাত অনেক ব্র্যান্ডের শোরুম রয়েছে। বলিউডের আর্টিস্টরা এখান থেকে কেনাকাটা করেন। আমিও এখানে এলে শপিং করি।

জায়েদ খান আরও বলেন, সাত দিনের জন্য মুম্বাই এসেছি। ঈদের আগের দিন ঢাকায় ফিরবো। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবো। প্রসঙ্গত, গেল ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পায়। যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে। সব ঠিক থাকলে ঈদের পর দুবাইয়ে একটি শো করতে যাবেন এই চিত্রনায়ক। এরপর সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে যাবেন কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে।