সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নায়ক শান্ত খানের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক :

প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানা গেছে, শান্ত খানের বাবা চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান। ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২২ সালে তার বিরুদ্ধেও মামলা করেছিল দুদক। এর তদন্ত চলমান রয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিত্রনায়ক ও প্রো. মেসার্স শান্ত এন্টারপ্রাইজের মালিক শান্ত খানের বিরুদ্ধে চলতি বছরের ২৩ এপ্রিল সম্পদ বিবরণী দাখিল করা হলে তিনি ২১ কার্যদিবসের মধ্যে কমিশনের নির্ধারিত ছকে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সম্পদ বিবরণী দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদনও করেননি। যা দুদক আইন ২০০৪ এর ২৬(২) (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন শান্ত খানের। এরপর বঙ্গবন্ধুর শৈশব, কৈশোরের ঘটনাবলী নিয়ে নির্মিত ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’, ‘বিক্ষোভ’, ‘বুবুজান’ সিনেমায় অভিনয় করেন।