সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

বিশ্ব ভ্রমণে অভিনেতা অজিত

অনলাইন ডেস্ক :

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। তবে ভক্তদের কাছে তিনি থালা অজিত হিসেবেই পরিচিত। এদিকে সিনেমার পাশাপাশি মোটরসাইকেলের ব্যাপারে শখ রয়েছে এই অভিনেতার। তিনি একজন পেশাদার রেসারও। এবার মোটরসাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন তিনি। ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা ভ্রমণ করবেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তার ভ্রমণ শুরু করেছেন অজিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, এই অভিনেতা রেসিং পোশাক পরে আছেন। বিএমডাব্লিউ আর ১২০০জিএস মোটরসাইকেলে চড়ে তিনি। এই মোটরসাইকেলের মূল প্রায় ২৫ লাখ রুপি। সম্প্রতি বিশ্বখ্যাত নারী বাইকার মারাল ইয়াজারলোর সঙ্গে দেখা করেন অজিত। এই সময় তার বিশ্ব ভ্রমণ নিয়ে কথা বলেন এই অভিনেতা। মুক্তির অপেক্ষায় থালা অজিত অভিনীত ‘ভালিমাই’। বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত এই সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে এটি। এইচ বিনোদ পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেনÑ হুমা কুরেশি, কার্তিকেয়া গুমানকোন্ডা প্রমুখ। আগামী বছর জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে।