সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

অবশেষে শুটিংয়ে ফিরছেন শেহনাজ

অনলাইন ডেস্ক :

‘বিগবস’-খ্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর শোক কাটিয়ে শুটিংয়ে ফিরছেন তার প্রেমিকা অভিনেত্রী শেহনাজ গিল। চলতি মাসের শেষে তিনি শুটিংয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ‘হৌসলা রাখ’ সিনেমায় দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে অভিনয় করবেন শেহনাজ। সিনেমার প্রচারণার শুটিংয়ে ফেরার কথা থাকলেও তিনি ফিরতে পারেননি। তবে, চলতি মাসের শেষে শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক। গত ২ সেপ্টেম্বর মারা যান সিদ্ধার্থ শুক্লা। এতে ভেঙে পড়েন শেহনাজ গিল। সিদ্ধার্থের শেষকৃত্যে মাটিতে লুটিয়ে কাঁদতে দেখা গিয়েছিল তাকে। সিদ্ধার্থের মা রীতা শুক্লাও চেয়েছিলেন শিগগির কাজে ফিরুক শেহনাজ।